ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আমার যুদ্ধ অনৈতিকতা ও দুর্নীতির বিরুদ্ধে: রিফাত
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:46:24 AM
আমার যুদ্ধ অনৈতিকতা ও দুর্নীতির বিরুদ্ধে: রিফাতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেছেন, আমার যুদ্ধ সকল অনৈতিকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আমি যদি নির্বাচিত হই, যারা অতীতে কুমিল্লা সিটি কর্পোরেশনে দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো। কুমিল্লাকে মাদক মুক্ত করবো আমি।
শুক্রবার সকাল থেকে কুমিল্লা নগরীর জাঙ্গালীয়া বাসস্ট্যান্ডে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরফানুল হক রিফাত বলেন, আমি আশা রাখছি আগামী ১৫ তারিখ কুমিল্লার মানুষ আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আমি কুমিল্লার মানুষের নগর পিতা হবো না, কুমিল্লার মানুষের নগর সেবক হবো। আমি দৃঢ়ভাবে আশাবাদী নৌকার জয় হবেই হবে।