ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লাকে লুটপাটের সিন্ডিকেট থেকে মুক্ত করতে হবে: কায়সার
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:46:07 AM
কুমিল্লাকে লুটপাটের সিন্ডিকেট থেকে মুক্ত করতে হবে: কায়সারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, কুমিল্লার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সেবক হিসেবে দীর্ঘদিন ছিলাম। তারাই আমাকে এক প্রকার প্রেশার দিয়ে নির্বাচনের জন্য মনোনীত করেছে। নির্বাচনে সকল শ্রেণিপেশার মানুষ আমাকে সহযোগিতা করছে। কুমিল্লায় দানবীয় শাসনের বিরুদ্ধে একটি কণ্ঠ চাচ্ছিল। ইতোমধ্যে তারা সেই কণ্ঠ হিসেবে আমাকে পেয়েছে। আমার প্রতি আস্থা রেখে আজকে তারা শক্তি পাচ্ছে। কুমিল্লায় নিরাপত্তার অভাব আছে। একজন প্যানেল মেয়রকে দিনে-দুপুরে হত্যা করা হয়েছে। সম্প্রীতির কুমিল্লাও হারিয়ে গেছে। নিরাপদ কুমিল্লা গড়ার জন্য আমি মানুষকে আহবান জানাচ্ছি। মানুষ আমার ডাকে সাড়া দিচ্ছে।
গতকাল কুমিল্লা নগরীর চর্থা এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কায়সার বলেন, ১১ বছরে কুমিল্লায় উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এখানে টেকসই কোনো উন্নয়ন হয়নাই। কুমিল্লা দিন দিন পিছিয়ে যাচ্ছে, নাগরিক সমস্যা বেড়েই চলেছে। যানজট প্রখর আকার ধারণ করেছে। যানজট, জলজট থেকে কুমিল্লাকে মুক্ত করবো। কুমিল্লায় লুটপাটের সিন্ডিকেট গড়ে উঠেছে। কুমিল্লাকে লুটপাটের সিন্ডিকেট থেকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, যারা আজকে আমার সাথে প্রতিদ্বন্দ্বীতা করছে- তারা একই ব্যক্তির লোক। একটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা। আরেকটা হচ্ছে এমপি সাহেবের ডিঙ্গি নৌকা। এমপি সাহেব যখনি তার দলের বিরুদ্ধে নির্বাচন করেছে এই ঘড়ি নিয়ে করেছে। তার মার্কাটাই তিনি তার আরেক শিষ্যকে দিয়েছেন। তারাই ১০/১২ বছর কুমিল্লাকে জিম্মি করে রেখেছে। আওয়ামী লীগের বড় বড় নেতারাও আজকে আমাকে আর্শিবাদ করছে, দোয়া করছে। তারা বলে যে, তোমার মাধ্যমেই এই কুমিল্লাকে মুক্ত করতে হবে। আমি সবাইকে কমিটমেন্ট দিয়েছি, এই কুমিল্লা হবে সবার কুমিল্লা। সবাই মিলে আমরা এই গোমতীর পাড়ে একটি আধুনিক কুমিল্লা গড়ে তুলবো।