ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচার, বিএনপির ৫ নেতাকে শোকজ
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:45:56 AM
কুমিল্লায় বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচার, বিএনপির ৫ নেতাকে শোকজস্টাফ রিপোর্টার।। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশনা থাকলে নির্বাচনে বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির চার নেতা ও জেলা বিএনপির এক নেতাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাঁচটি আলাদা চিঠিতে তাদেরকে তিন দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়। শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান ছুটি, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, শহিদুল্লাহ রতন ও সদস্য জামাল উদ্দিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম চৌধুরী।
কারন দর্শানোর নোটিশে বলা হয়, বর্তমান সরকারের অধীনে দল কর্তৃক নির্বাচনের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থাকার পরেও আপনি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বঅচনে বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন বলে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। একটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও আপনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণভাবে দলীয় সিদ্ধান্ত ও শৃংখলা পরিপন্থী। দলের শৃঙখলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার কারন দর্শিয়ে একটি লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শোকজ নোটিশ প্রসঙ্গে বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, পাঁচ জনকে শোকজ করার চিঠির অনুলিপি তিনি পেয়েছেন। ৫ জনকে শোকজ করা হয়েছে।
এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা মহানগর বিএনপির নতুন ঘোষিত কমিটির অন্তত ৫ জন যুগ্ম আহবায় ও সদস্য সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। সেই সাথে মেয়র পদে প্রার্থী বহিস্কৃত দুই স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারে নির্বাচনী প্রচারণা কেউ কেউ অংশ নিচ্ছেন।