ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আহমেদ নিয়াজ পাভেলের মায়ের জানাজা সম্পন্ন
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:44:30 AM
আহমেদ নিয়াজ পাভেলের মায়ের জানাজা সম্পন্ননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেলের মাতা সুফিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বাদ জুম্মা শাসনগাছা জব্বার আলী মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল বাশার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আল ফাত্তাহ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিব উল্লাহ তুহিন, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।