Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:44:35 AM

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ এবং সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে গত বৃহস্পতিবার বিকালে নগরীর ২১নং ওয়ার্ডের নোয়াগাঁও চৌমুহনী এলাকায় মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল ও বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম।
এসময় মহানগর দক্ষিণ বিএনপি নেতা মোস্তফা কামাল, আব্দুল ওয়াদুদ, সোহেল মজুমদার, আমিনুল ইসলাম, আবুল বাশার, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান রায়হান, মহানগর দক্ষিণ যুবদল নেতা সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা কালাম সরকার, দেলোয়ার হোসেন প্রমুখসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ উক্ত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দায়েরকৃত মামলা প্রহ্যাহারের দাবী জানান।