ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার
Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:44:25 AM
হোমনায় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতারকুমিল্লার হোমনায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) সকালে ঢাকার হাতিরঝিল এলাকার এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। শনিবার (৪ জুন) সকালে তাকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গ্রেফতার কামাল হোসেন ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে ধর্ষণের শিকার শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এমন সময় প্রতিবেশী কামাল গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির খোঁজে তার মা ওই বাড়িতে যায়। তখন শিশুটিকে চিৎকার করতে করতে কামালের ঘর থেকে বের হয়ে আসতে দেখেন তিনি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ধর্ষণের আলামত পেয়ে বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি জানাজানি হলে কামাল দ্রুত পালিয়ে যান। শিশুটির ডাক্তারি পরীক্ষার পরদিন সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে কামালকে আসামি করে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করেন। বর্তমানে শিশুটির পরিবার অসহায় ও আতঙ্কে দিন পার করছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশু ধর্ষণ মামলার আসামী কামালকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।