ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনের বিরুদ্ধে লড়তে চান না এই রুশ সেনারা
Published : Friday, 3 June, 2022 at 7:24 PM
ইউক্রেনের বিরুদ্ধে লড়তে চান না এই রুশ সেনারাইউক্রেনে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফের সেখানে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন কয়েকজন রুশ সেনা।  ইউক্রেনে আক্রমণের শুরুতে সম্মুখ যুদ্ধে তাদের অভিজ্ঞতার কারণে কিছু রাশিয়ান সেনা ইউক্রেনে যুদ্ধে ফিরে যেতে অস্বীকার করছেন বলে রাশিয়ার মানবাধিকার আইনজীবী এবং কর্মীদের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

এমনই এক রুশ সেনার সঙ্গে কথা বলেছে বিবিসি। সের্গেই (ছদ্মনাম) নামের ওই রুশ সেনা জানান, আমি মারতে কিংবা মরতে চাই না। আগ্রাসনের শুরুতে পাঁচ সপ্তাহ ইউক্রেনে লড়াই করেছেন তিনি।

সম্মুখ যুদ্ধে ফেরত পাঠানো এড়াতে আইনি পরামর্শ নিয়ে তিনি এখন রাশিয়ায় রয়েছেন। সের্গেই শত শত রাশিয়ান সৈন্যদের মধ্যে একজন যিনি এই ধরনের পরামর্শ চেয়েছিলেন বলে বিবিসি জানিয়েছে।

আর ইউক্রেনে ফিরে না যেতে চাওয়ার ব্যাপারে সের্গেই বলেছেন, তিনি ইউক্রেনে তার যে অভিজ্ঞতা হয়েছিল তাতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।

তিক্ততার সঙ্গে তিনি বলেন, আমি ভেবেছিলাম, আমরা রুশ সেনাবাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে দক্ষ।

তবে এসব ধারণা বদলে যায় যখন নাইট ভিশন গ্লাসের মতো প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই তাদের লড়াই করতে হয়।

যুদ্ধক্ষেত্রের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এসব ‍রুশ সেনারা আর সম্মুখ যুদ্ধে ফিরতে চাচ্ছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।