প্রধানমন্ত্রীকে কুটুক্তির প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ
Published : Friday, 3 June, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। গতকাল বৃহস্পতিবার বিকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এসএস সরকারি কলেজর রোড প্রদক্ষিণ করে দেবিদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার, সাধারণ সম্পাদক সরকার মো. লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নাজমুল হক নিজাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছালগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ইমতিয়াজ ও মিজানুর রহমান মুন্সি, সহসভাপতি মো. আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান সজিবসহ উত্তর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, দেশে স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবকলীগ। ছাত্রদলের কতিপয় সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে তাঁর কঠিন জবাব দিতে প্রস্তত রয়েছে স্বেচ্ছাসেবকলীগ। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরকার মো. লিটন বলেন, আমাদের আবেগ ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।একইসাথে ছাত্রদলের সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেওয়া হবে। বাঙালির আশা-আকাঙ্খার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরী আছি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস আবদুল মান্নান মোল্লার সভাপতিত্বে কর্মী সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল হয়।