বুড়িচংয়ে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ
Published : Friday, 27 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচংয়ে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গতকাল ২৫ মে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আখলাক হায়দার। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. পান্না আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এইচএসপির হিসাব রক্ষন কর্মকর্তা ববী নাহিদা ও উপজেলা আইসিটি ট্রেনিং এণ্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ইউআইটিআরসিই ব্যনবেইস সীতাকুণ্ড সবিনয় ভূষণ পাল।
এসময় উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।