ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
Published : Friday, 27 May, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা।
মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের  সভাপতি রাফিউল আলম দীপ্ত, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব, কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান পলাশসহ বিভিন্ন ফ্যাকাল্টি নেতৃবৃন্দ।
এসময় রেজাউল ইসলাম মাজেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশ্নে কোনো ছাড় নেই। সন্ত্রাসী ছাত্রদলকে প্রতিহত করতে কুবি শাখা ছাত্রলীগ সব সময় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।