
প্রদীপ মজুমদার : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ক্রিকেট ক্লাবের ক্রিকেট প্রেমি খেলোয়ার ক্রিকেটের সোনালী অতীতের স্মৃতি মন্থনে দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ, র্যাপেল ড্র, ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম শাহআলমকে মরণোত্তর সন্মাননা, সাবেক সদস্যদের সন্মাননা স্মারক সহ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গতকাল শুক্রবার ক্রিকেট খেলাকে ঘিরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কুমিল্লা ভিক্টোরিয়ান ট্যালেন্ট হান্ট, লালমাই সরকারি কলেজ সংলগ্ন মাঠে নবীন ও প্রবীণদের পূর্ণমিলনে উজ্জীবিত হয়ে পুরো আয়োজন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচটি।
ক্রিকেটের এ টিমের অধিনায়ক বিপ্লব,ও বি’-টিমের অধিনায়ক ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির পিও মিজানুর রহমান, সি টিমের অধিনায়ক ছিলেন শাকিল। আট ওভার করে খেলা হয় । খেলায় এ টিম ট্রফি জিতে চ্যাম্পিয়ান ও বি টিম রানার্সআপ হয়।
খেলাটিকে প্রাণবন্ত করতে অংশগ্রহণ করেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বাংলাদেশ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ মানিক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসনের বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম সুজন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুর রহিম। এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের আহবায়ক অমর কৃষ্ণ বণিক মানিক।
অনুষ্ঠানের আয়োজক কমিটির আবদুল আউয়াল, সদস্য এমদাদুল হক ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিন জানান, লালমাই এক সময় ব্যাপক ক্রিকেট খেলা হতো। সেই সময় যারা নিয়মিত ক্রিকেট খেলতেন, ভালো খেলে এলাকার সুনাম ধরে রেখেছিলেন সেই সোনালী দিনগুলিকে স্মরণ করতেই আয়োজনটি পুর্ণমিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইভেন্টগুলো সাজানো হয়েছে।। ভবিষ্যত প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দেয়ার জন্য আগামী দিনেও এরকম আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আরও বলেন লালমাইয়ের ছেলে মেহেদী হাসান আজ জাতীয় দল সহ বিপিএল খেলছে।
অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন নিজেকে ফিট রাখতে রক্ত সঞ্চালন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প কিছু নেই। অন্তত প্রতিদিন এক ঘন্টা হাটা বা খেলাধুলা করলে শরীর ও মন ঠিক থাকবে বলে জানান। তিনি উপস্থিত সকলের ছেলেমেয়েদের খেলা সহ পড়ালেখায় মনোনিবেশ করার কথা বলেন। সন্মাননা স্মারক সহ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গতকাল শুক্রবার ক্রিকেট খেলাকে ঘিরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম, লালমাই সরকারি কলেজ সংলগ্ন মাঠে নবীন ও প্রবীণদের পূর্ণমিলনে উজ্জীবিত হয়ে পুরো আয়োজন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচটি।
ক্রিকেটের এ টিমের অধিনায়ক বিপ্লব,ও বি’-টিমের অধিনায়ক ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির পিও মিজানুর রহমান, সি টিমের অধিনায়ক ছিলেন শাকিল। আট ওভার করে খেলা হয় । খেলায় এ টিম ট্রফি জিতে চ্যাম্পিয়ান ও বি টিম রানার্সআপ হয়।
খেলাটিকে প্রাণবন্ত করতে অংশগ্রহণ করেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বাংলাদেশ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ মানিক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন এর বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম সুজন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম। এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের আহবায়ক অমর কৃষ্ণ বণিক মানিক।
অনুষ্ঠানের আয়োজক কমিটি জানান, লালমাই এক সময় ব্যাপক ক্রিকেট খেলা হতো। সেই সময় যারা নিয়মিত ক্রিকেট খেলতেন, ভালো খেলে এলাকার সুনাম ধরে রেখেছিলেন সেই সোনালী দিনগুলিকে স্মরণ করতেই আয়োজনটি পুর্ণমিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইভেন্টগুলো সাজানো হয়েছে।। ভবিষ্যত প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দেয়ার জন্য আগামী দিনেও এরকম আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আরও বলেন লালমাইয়ের ছেলে মেহেদী হাসান আজ জাতীয় দল সহ বিপিএল খেলছে।
অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন নিজেকে ফিট রাখতে রক্ত সঞ্চালন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প কিছু নেই। অন্তত প্রতিদিন এক ঘন্টা হাটা বা খেলাধুলা করলে শরীর ও মন ঠিক থাকবে বলে জানান। তিনি উপস্থিত সকলের ছেলেমেয়েদের খেলা সহ পড়ালেখায় মনোনিবেশ করার কথা বলেন।