Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM, Update: 07.05.2022 12:51:35 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মাদককারবারিদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের বাড়িতে ঈদ উপহার নিয়ে গিয়েছে পুলিশ। সোমবার (২ এপ্রিল) বেলা ১১ টার দিকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে তার বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফুর রহমান, উপ-পরিদর্শক (ডিএসবি) নকুল কুমারসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় তারা নিহত সাংবাদিক মহিউদ্দিনের বাবা-মাকে সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে, মহিউদ্দিন হত্যামামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার উপ-পরিদর্শক শরিফুর রহমান বলেন, আমরা ঈদ উপহার নিয়ে মহিউদ্দিনের বাড়িতে গিয়েছিলাম। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, এ মামলার সুষ্ঠু তদন্ত এবং সুবিচার নিশ্চিত হবে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১০টায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় গুলি করে হত্যা করা হয় সাংবাদিক মহিউদ্দিনকে। এঘটনার মামলার প্রধান আসামি রাজু র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এবং এজাহার নামীয় দুজন ও অজ্ঞাত দুইজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।