ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রদ্রিগোকে পেলে, ‘আমি জানতাম এই দিন আসবে’
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM
ব্রাজিলিয়ান গ্রেট পেলের ক্লাব সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে পা রাখেন রদ্রিগো। সাড়ে চার কোটি ইউরোতে বার্নাব্যু ক্লাবে গেলেও একাদশে জায়গা পেতে মার্কো আসেনসিওর সঙ্গে লড়তে হয়েছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে দলটির নায়কের আসনে ২১ বছর বয়সী ফরোয়ার্ড। অভিনন্দন পেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলের কাছ থেকেও।
বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানসিটির বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে দুটি গোল করেন রদ্রিগো। তাতে চ্যাম্পিয়নস লিগ থেকে নিশ্চিত বিদায় এড়াতে পেরেছিল এবং অতিরিক্ত সময়ে করিম বেনজেমা করেন জয়সূচক গোল। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইউরোপ সেরার মঞ্চে ১৭তম ফাইনাল নিশ্চিত করে রিয়াল।
এই ম্যাচের পারফরম্যান্স দিয়ে ব্যাপক সুনাম কুড়ালেন রদ্রিগো। এমনকি দেশের কিংবদন্তির কাছ থেকে পেলেন অনুপ্রেরণামূলক বার্তা। পেলে লিখেছেন, ‘আমি সবসময় জানতাম তোমাকে অভিনন্দন করার এই দিনটা আসবে, আমার বন্ধু। যারা পরিশ্রম করে এবং ভালোবেসে যা করে, তাদের জন্য অন্য কোনো উপায় নেই। তুমি আলোকিত একজন এবং আমাদের অনেক আনন্দ এনে দিবে। অভিনন্দন রিয়াল মাদ্রিদ। ফাইনাল দেখতে আমার আর তর সইছে না।’
পেলের দারুণ বার্তায় উজ্জীবিত রদ্রিগোর প্রতিক্রিয়া, ‘আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ, রাজা। আমি আপনার উপদেশ কোনোদিন ভুলব না এবং আপনার কাছে আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ।’