ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:39:14 PM
সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণাকুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের অন্তর্ভূক্ত ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটিতে ডিগ্রি ২য় বর্ষের ছাত্র মোঃ মোশারফ হোসেন আলিফকে সভাপতি এবং দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ গাজী নাঈম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি দৈনিক কুমিল্লার কাগজকে কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।