Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:40 PM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ২ হাজার ৩ শ’ পিস ইয়াবা এবং ১০০ বোতল ফেনসিডিলসহ দুই
মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (১৮ এপ্রিল) ভোরে কুমিল্লা সদর
উপজেলার জালুয়াপাড়া এবং আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক
করা হয়। এছাড়াও অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়
বলেও জানিয়েছে র্যাব।
আটক দুই মাদক ব্যবসায়ী হচ্ছে কুমিল্লা সদর
জালুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জুম্মন হোসেন(২৭) এবং একই
উপজেলার গাজীপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া(৩০)। এর
মধ্যে জুম্মনের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং মোহন মিয়ার কাছ থেকে ২৩ শ’
পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ ক্রাইম
প্রিভেনশন কোম্পানী-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন
জানান, আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন
এলাকায় ইয়াবা-ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে
আসছিলো। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত
থাকবে।