ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভালোভাবে পড়ালেখা শিখে নিজেকে প্রস্তুত করে দেশের কল্যাণে কাজ করতে হবে--এলজিআরডি মন্ত্রী
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:39:33 PM
ভালোভাবে পড়ালেখা শিখে নিজেকে প্রস্তুত করে দেশের কল্যাণে কাজ করতে হবে--এলজিআরডি মন্ত্রী আবুল কালাম আজাদ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। ভালো পড়াশোনা করে নিজে প্রস্তুত হলেই ওই শিক্ষার্থীর কাছ থেকে দেশ ও মানুষ উপকৃত হবে। এজন্য আগে নিজেকে প্রস্তুত করে দেশের কল্যাণে কাজ করতে হবে।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য। কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ওই ইফতার পার্টিতে তিনি বক্তব্য রাখেন টেলিকনফারেন্সে।
মন্ত্রী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গৌরবের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। এজন্য প্রতিটি শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করতে হবে। ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, একটা সময় ছিলো বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততে হতো। কিন্তু সেদিন ফুরিয়ে গেছে। বাংলাদেশ এখন উদ্যম সাহসে ঘুরে দাঁড়িয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশের সঙ্গে মানুষের অবস্থারও পরিবর্তন হয়েছে।
লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান নাভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী ও যুবলীগ নেতা মো.কামাল হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক ও সংগঠনের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক আঁখি আলম রকি, সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ ওয়াহিদ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাপ্পি।