এতিমদের নিয়ে ইফতার করলো যুবলীগ
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:28 PM
রণবীর ঘোষ কিংকর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে ইতিমদের মাঝে ইফতার বিতরণ করলেন যুবলীগ।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে চান্দিনা আল-আমিন কামিল মাদ্রাসা এতিমখানার সকল এতিমদের মাঝে ইফতার বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের সুপার মাওলানা দ্বীন ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জুলহাস মিয়া, দেবীদ্বার উপজেলা যুবলীগ নেতা সালাউদ্দিন সরকার, মোবারক হোসেন, বরকামতা ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হোসেন, চান্দিনা পৌর যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, দেবীদ্বার উপজেলা মটরচালক লীগের সভাপতি মোঃ আবু তাহের, কলাবাগান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের নেতা ইমরান আরিফিন ইমু, সরোয়ার হোসেন রাকিব প্রমুখ।