ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে ইফতার বিতরণ
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:30 PM
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে ইফতার বিতরণবাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৮ এপ্রিল) কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা, কুমিল্লা সরকারি কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক ভি পি কামরুল হাসান শাহীন ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আবদুছ ছোবহান খন্দকার সেলিম সহ কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতৃবৃন্দের উপস্থি তিতে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে ইফতার বিতরণ শেষে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক বাবু পার্থ সারথী দত্ত, দপ্তর সম্পাদক রুপম মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, বন ও পরিবেশ সম্পাদক ফরহাদুল মিযান, উপ দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহ্, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন রহমান ও কুমিল্লা দঃজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা, কুমিল্লা সরকারি কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক ভি পি কামরুল হাসান শাহীন। সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আবদুছ ছোবহান খন্দকার সেলিম।