শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:25 PM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, ঘোড়াশাল হাজী মুকসত আলী গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলাম, বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, একাডেমিক সুপার ভাইজার কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
পরে প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে ১৬০জন অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়।