ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে বঙ্গবন্ধু পরিষদ একাংশের ইফতার মাহফিল
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:19 PM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-মাহাবুব) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি সভাপতি ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক ভূইঁয়া, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।