ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে শেষ রাতে ভাসমান পথচারীদের সেহরি দিলেন স্বেচ্ছাসেবকলীগ
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:17 PM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে নৈশপ্রহরী, ভাসমান রিক্সা, ভ্যান ও গাড়ি চালকদের মাঝে শেষ রাতে সেহরি বিতরণ করছে দেবিদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মাহে রমজান উপলক্ষে সোমবার শেষ রাতে দেবিদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্তর এলাকায় নৈশপ্রহরী ও ভাসমান গাড়ি চালকদের মাঝে খাবার বিতরণ করছেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক  মো. সাদ্দাম হোসেন। এসময় স্বেচ্ছাসেবলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ  ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর মেধা, দক্ষতা, প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্বে অত্যান্ত সফলতার সঙ্গে স্বেচ্ছাসেবকলীগ এগিয়ে যাচ্ছে।
সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় উপজেলার প্রতিটি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীকে জনগণের পাশে দাড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে আমরা বিভিন্ন স্থানে মানুষের মাঝে  সেহরী বিতরণ করেছি। আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সহায়তা করছি এবং বিপদ-আপদে  মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।