ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠান
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:16 PM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর  ||
কুমিল্লা মুরাদনগর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে। রোববার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে স্থানীয় ও জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ওই অনুষ্ঠান হয়।
দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, কৃষকলীগ নেতা আহসান হাবীব শামীম, হেলাল উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর ও সাবেক সভাপতি হাবিবুর রহমান, দৈনিক ইত্তেফাকের মোশারফ  হোসেন মনির, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শামীম আহম্মদ, দৈনিক ঢাকা প্রতিদিনের ফয়জুল ইসলাম ফয়সাল, দৈনিক স্বাধীন বাংলার সাজ্জাদ হোসেন, দৈনিক সরেজমিনের সারফিন শাহ, দৈনিক মাতৃভূমির মনির খান প্রমুখ।
দৈনিক সমকালের বেলাল উদ্দিন আহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের আবু ইউসুফ, দৈনিক জনতার জাকির হোসেন ও দৈনিক যুগান্তরের সুমন আহমেদ প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে মুরাদনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বদির উদ্দিন আহাম্মেদ, সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, সাহিত্য ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আক্তারুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোজাফ্ফর আহমেদ।