ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকাস্থ ছাত্র কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:01 PM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআিই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি তামজিদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আবুল আয়েছ খান প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানজীমের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল খান, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আলী আকবর সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজীব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার চিনু, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, ব্যবসায়ী জয়নাল আবেদিন খোকন, আমিনুল ইসলাম খোকন, এডভোকেট এমদাদুল হক, শ্রীকাইল বাজার কমিটির সভাপতি আবদুস সাত্তার, ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রাসেল মিয়া, সাবেক সভাপতি মোছলেহ উদ্দিন রাব্বি, নুর উদ্দিন সরকার, এম এস আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, মাসুদ রানা ও রফিকুল ইসলাম প্রমুখ।