ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে নগদ অর্থ অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর বটতলায় হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু সংগঠনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. বাবুল হোসেনকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সোহান কামাল, ওলিউল্লাহ সওদাগর, শাহাদাৎ হোসেন ভুইয়া, নাজিম, মাহফুজ সরকার, মেহেদী, ইসমাইল সরকার, সুমন, শাহআলম, ইমরান, ফরহাদ, রাকিবুল, মনির, আরিফ, নাজমুল, কবির, মেহেদি, আকরাম, সাগর, হানিফ, মাসুদসহ অনেকে। প্রবাস থেকে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম, ইউনুস খান, মোর্শেদ ভাই, ফখরুল কবির,  মো. মফিজুল ইসলাম, আক্তার হোসেনসহ আরো অনেকে। এর আগে হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্য সোহান কামাল, শাহাদাৎ হোসেন, ওলি উল্লাহ বলেন, আমরা গত ২৬ মার্চ বারুর গ্রামে অসহায় একটি পরিবারের মাঝে একটি ঘর উপহার দেওয়া হয়েছে। এছাড়াও সামাজিক সকল কাজে হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু সংগঠনের সকল সদস্যরা স্বেচ্ছায় এগিয়ে এসে কাজ করছে। ইনশাল্লাহ প্রবাসীদের সহায়তায় হোসেনপুরে আরও সামাজিক কাজ অব্যাহত রাখব।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিএনজি চালক বাবুল হোসেন বলেন, আগুণে সর্বস্ব হারিয়ে বর্তমানে আমি অন্যের বাড়িতে পরিবার নিয়ে জীবন যাপন করছি। আমার এমন বিপদের মুহূর্তে  হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু সংগঠন আমার পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। আমি চির কৃতজ্ঞ সংগঠনের সকল সদস্যদের কাছে।  প্রসঙ্গত, গত ৬ মার্চ রাত ১০ টায় হোসেনপুর চানবক্স বাড়ির সিএনজি চালক বাবুল মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাবুল মিয়ার ঘরসহ মুল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু সংগঠনের সদস্যরা এলাকা বাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।