দেবিদ্বারে নবনির্বাচিত ইউপি সদস্যকে সংবর্ধনা
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে রসুলপুর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আনিছুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে ইউনিয়নের সভা কক্ষে গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য স্বেচ্ছাসেবকলীগ নেতা ইব্রাহীম খলিল,সাবেক যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান, সমাজ সেবক আক্তার হোসেন, ইদ্রিস ব্যাপারীসহ স্থানীয় ব্যক্তিরা। নব নির্বাচিত ইউপি সদস্য মো. আনিছুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় অন্তর্ভূক্তকরণে কাজ করায় সাধারণ মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমার গ্রামের সকল স্তরের বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে রসুলপুর ইউনিয়নকে ডিজিটাল আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতার আহবান জানাই। সভায় উপস্থিত ছিলেন হান্নান সরকার, সুমন, ইকবাল হোসেন, মোস্তফা, বিল্লাল, বাছির, রবি, হুমায়ুন, শাহআলম, আলম, সিরাজ, রোকন, দুলু মিয়া প্রমুখ। পরে নবনির্বাচিত ইউপি সদস্য ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আনিছুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন এলাকাবাসী।