রিয়াল ম্যাচের আগে গোল উৎসব করলো চেলসি
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM
ব্রেন্টফোর্ডের
কাছে ৪-১ গোলে হারার পর চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে
৩-১ গোলে হেরে বিপর্যস্ত হয় চেলসি। টানা দুই হারে আত্মবিশ্বাস তলানিতে নেমে
যায় ইংলিশ ক্লাবটির। রিয়ালের কাছে হারার পরের ম্যাচেই তুলে নিয়েছে বড় জয়।
চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে পেয়েছে ভাল করার রসদ।
শনিবার রাতে
সাউদ্যাম্পটনের মাঠে স্বাগতিকদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। প্রথমার্ধে
চার গোলের পর দ্বিতীয়ার্ধে করেছে আরও দুটি। অষ্টম মিনিটে মার্কোস আলোনসোর
গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন মাউন্ট।
২১ মিনিটে টিমো ভার্নার এবং ৩১ মিনিটে চতুর্থ গোল এনে দেন কাই হ্যাভার্টজ।
প্রথমার্ধে তেমন প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিক সাউদ্যাম্পটন।
দ্বিতীয়ার্ধে
আরও দুই গোল করে চেলসি। ৪৯ মিনিটে ভার্নার ও ৫৪ মিনিটে কাই হ্যাভার্টজ
নিজের জোড়া গোল পূরণ করেন। ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই আছে
চেলসি। ৩১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সাউদ্যাম্পটন।