ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহানগর যুবলীগের সদস্য রাসেলর মাতার ইন্তেকাল
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM, Update: 07.03.2022 1:17:07 AM
মহানগর যুবলীগের সদস্য রাসেলর মাতার ইন্তেকালস্টাফ রিপোর্টার।। কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য আসাদ হোসেন রাসেলের মাতা গোলশান আরা বেগম গত শনিবার হৃদক্রিয়া বন্ধ হয়ে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল রবিবার কাপ্তানবাজার বেপারি পুকুরপাড় জামে মসজিদে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মরহুমার ভাই কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকলীগের আহবায়ক মনির হোসেন জান্টুসহ এলাকার মুসুল্লি ও আত্মীয়স্বজন।