ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সংবাদপত্র এজেন্ট আবদুল মতিনের ইন্তেকাল
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM, Update: 07.03.2022 1:15:25 AM

সংবাদপত্র এজেন্ট আবদুল মতিনের ইন্তেকালকুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমার বাবা, জেলার নামকরা সংবাদপত্র এজেন্ট ‘নিউজ হোম’-এর মালিক ও সাবেক পোস্ট মাস্টার মো. আবদুল মতিন(৭৮) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল শনিবার তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ জোহর কুমিল্লা নগরীর মৌলভীপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে বিষ্ণুপুর কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নগরীর বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।