Published : Monday, 7 March, 2022 at 12:00 AM, Update: 07.03.2022 1:15:04 AM

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
শনিবার বেলা ১১ টায় কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী পাচোরা নোয়াপাড়া বিলের মধ্যে একটি পুকুর পাড় থেকে ২১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় ৪ মাদক কারবারী পালিয়ে যায়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ও ওসি মোঃ তদন্ত মাকসুদ আলম জানান-বুড়িচং থানার এসআই মোস্তফা মামুন, এস আই আ: আজিজএর নেতৃত্বে এস আই মো. নয়ন, এএসআই আবদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ৫ মার্চ বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী উপজেলার রাজাপুর ইউনিয়ন এর প্াঁচোড়া নোয়াপাড়া এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কবির হোসেন এর পুকুর পাড়ে গাঁজা মজুদ করে মাদক কারবারীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় পুলিশ ধাওয়া করে একজন কে আটক করে। অভিযান চলাকালীন সময় প্লাস্টিকের কাগজে মুড়ানো ২১ কেজি গাঁজা সহ একজনকে আটক করে। আটককৃত ঐ মাদক কারবারী বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের সুধন চন্দ্র শীলের ছেলে জীবন চন্দ্র শীল (২৫)। এসময় ৪ জন মাদক কারবারীরা পালিয়ে যায় তারা হলো শংকুচাইল এলাকার মিন্টু প্রকাশ মিঠু,শরীফ, সাদ্দাম, মমিন।
এঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানা মাদক আইনে মামলা দায়ের করে। শনিবার বিকেলে বুড়িচং থানা পুলিশ আটক মাদক কারবারি কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।