কুমিল্লায় দাম মুছে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ০২ প্রতিষ্ঠানকে জরিমানা
জব্দকৃত সয়াবিন এতিমখানায় দান
নিজস্ব প্রতিবেদক
Published : Thursday, 3 March, 2022 at 9:41 PM, Update: 03.03.2022 9:44:58 PM

গায়ের দাম মুছে বোতলজাত সয়াবিন তেল বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে দুটি প্রতিষ্ঠানকে। এছাড়া এমআরপি মুছে ফেলা জব্দকৃত তেল এতিমখানায় দান করা হয়। কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত সয়াবিন তেলের এমআরপি মুছে বেশি দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে কুমিল্লা শহরের বাদশা মিয়ার বিাজার ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং শাহিন স্টোর্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত ৩৪ লিটার তেল এতিমখানায় দান করে দেয় ভোক্তা অধিকার।