Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM, Update: 03.03.2022 12:48:29 AM

নিজস্ব প্রতিবেদক: সুশিক্ষিত জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এমপি। বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের উদ্বোধনী ক্লাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান এড. আবুল হাসেম খান এমপি। কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফেজ মোঃ সাব্বির হোসেন। জাতীয় সংগীত পরিবেশন করেন পিসি শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে প্রধান অতিথি এড. আবুল হাসেম খান এমপি’র হাতে সম্মাননা স্মারক তোলে দেন কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা। বিশেষ অতিথি ও কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আবদুর রহমান রব চেয়ারম্যানে হাতে শুভেচ্ছা স্মারক তোলে দেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ভারেল্লা শাহ্ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আবদুর রহমান রব চেয়ারম্যান, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) মোহাম্মদ আবুল হোসেন সরণ, গভর্ণিং বডির অভিভাবক সদস্য ও কংশনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির তামান্না আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজরিন সুকন্যা। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ আবু ছাদেক, সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক পীযুষ কুমার সরকার, সহকারী অধ্যাপক কাজী নঈমুল ইসলাম সহ কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা ও একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীবৃন্দ।