Published : Thursday, 3 March, 2022 at 12:46 PM, Update: 03.03.2022 1:16:20 PM
কুমিল্লা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা ও টেকনিক্যাল বেল্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ০৩ মার্চ সকাল ১১টায় কুমিল্লা টাউনহল মাঠে বডি ওর্ন ক্যামেরা ও টেকনিক্যাল বেল্টের উদ্বোধন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম।
এসময় পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আইজিপি স্যারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়ন ও ডিজিটালাইজডসহ যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশে সারাদেশে আধুনিক টেকনিক্যাল বেল্ট ও বডিওর্ন ক্যামেরা সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই লক্ষ্যে আজ আমরা কুমিল্লায় উদ্বোধন করলাম। প্রাথমিকভাবে প্রতিটি থানায় আমরা সীমিত পরিসরে এটি শুরু করছি। পর্যায়ক্রমে আমরা এর সংখ্যা আরো বৃদ্ধি করবো । এই গিয়ার সংযোজনের ফলে জেলা পুলিশের কর্মদক্ষতা, কর্মস্পৃহা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো: আব্দুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপুর (ডিএসবি) মো: আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার পিপিএম, পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখা সহ কুমিল্লা জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।