সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে একটি গান গাইতে দেখা যায়। গানটি জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকের টাইটেল সং। গান গাওয়ার পাশপাশি তিনি এ নাটকটিতে অভিনয়ও করেছেন।
বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে নাটকটি নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান।
‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিতে আরো অভিনয় করেছেন কেয়া পায়েল, আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। জাকারিয়া সৌখিন নিশ্চিত করলেন, নাটকটি আসছে ভালোবাসা দিবসের দিন। ‘সুলতান এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।