ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
"কুমিল্লা বিল্ডিং ম্যাটেরিয়ালস এমপ্লয়িজ এসোসিয়েশন এর যাত্রা শুরু"
Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:55:57 AM
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের শীতকালীন মিলন মেলার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো কুমিল্লা বিল্ডিং ম্যাটেরিয়ালস এমপ্লয়িজ এসোসিয়েশন ।
উক্ত এসোসিয়েশন এর প্রধান সমন্বয়ক ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ডেপুটি ম্যানেজার মোঃ আসাদুজ্জামান রাজীব ও এবিসি কনস্ট্রাকশন ক্যামিকেল কোম্পানি লিঃ এর ম্যানেজার মোঃ মাইনুল আরেফিন তমাল।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্ট লিঃ এর এ.জি.এম. বেলালুর রহমান, বেঙ্গল সিমেন্ট লিঃ এর এ.জি.এম শরীফুল হাসান তপু, রিজিওনাল ম্যানেজার সুবীর মজুমদার, সেভেন রিংস সিমেন্টের সিঃ ম্যানেজার মাসুদুর হাসান রানা, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ম্যানেজার মোঃ আল আমিন, ইনসি সিমেন্ট লিঃ এর ম্যানেজার আব্দুল আলিম, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজার শরীফুল ইসলাম, আকিজ সিমেন্ট লিঃ এরিয়া হেড কৌশিক কুমার সাহা, আমান সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এর ডেপুটি ম্যানেজার ফারুক হোসেন সহ রড, সিমেন্ট, পেইন্ট, সিরামিক, এডমিক্সার- এর প্রায় ৩৫টি কোম্পানির প্রতিনিধিগন।