ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM, Update: 02.02.2022 12:55:53 AM
ব্রাহ্মণপাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিতইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সদ্য নির্বাচিত সাধারণ সদস্য, সংরক্ষিত আসনের ৯৫ জন সদস্য এই শপথ বাক্য পাঠ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা এই শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে নবর্নিবাচিত ইউপি সদস্যদের রাষ্ট্রের সকল আইন-কানুন মেনে জনগণের পাশে থাকার আহবান জানানো হয়৷ এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন।
উল্লেখ্য, জানা গেছে গত ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়নে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।