ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Published : Tuesday, 1 February, 2022 at 8:50 PM
ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ দেয়া ১৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। 
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় বিভাগ) মো. রবিউল হকের নেতৃত্বে অবৈধ এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিক্রয় বিভাগ) ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মোটা অংকের বিনিময়ে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে। আজ বেলা ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের লোকজন দক্ষিণ মৌড়াইলের একটি পাঁচতলা ভবনসহ মোট ১৫ টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। 

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় বিভাগ) মো. রবিউল হক বলেন, জেলা শহরের দক্ষিণ মোড়াইল এলাকায় ১৫ টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে।