ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাকিবের ফিফটিতে বরিশালের সংগ্রহ ১৪৯
Published : Tuesday, 1 February, 2022 at 8:39 PM
সাকিবের ফিফটিতে বরিশালের সংগ্রহ ১৪৯সাকিব আল হাসানের ফিফটির পরও ১৯.১ ওভারে ১৪৯ রানে অলআউট বরিশাল। প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না ক্রিস গেইল, ডুয়াইন ব্রাভোর মতো ক্যারিবীয় তারকারা। 

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪১ রানের জুটি গড়ে ফেরেন উইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। আগের ম্যাচে ৪ রানে আউট গেইল এদিন ফেরেন ১৯ বলে ২৫ রান করে। 

এরপর সাকিব আল হাসানের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (২২)। চতুর্থ উইকেটে হাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়েন সাকিব। 

এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন তাওহিদ হৃদয় ও  সাকিব। হৃদয় ১৭ বলে ২২ রান করে ফেরেন। ৩১ বলে তিন চার ও তিন ছক্কায় ৫০ রান করে ফেরেন সাকিব। 

এরপর বরিশালের আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেননি। লেজের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় ১৯.১ ওভারে ১৪৯ রানেই অলআউট হয় বরিশাল।