Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM, Update: 01.02.2022 1:55:23 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একদিনে আরো ২ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বাড়ি চান্দিনা
ও আদর্শ সদর উপজেলায়। এছাড়াও জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৭৮ জনের করোনা
শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০.৯ শতাংশ।
আক্রান্তদের মধ্যে ৫০ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও
লাকসাম উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৭ জন, দেবিদ্বার উপজেলায় ২৪ জন, বরুড়া
উপজেলায় ২৩ জন করোনায় আক্রান্ত হন। ৩১ জানুয়ারি সোমবার বিকেলে জেলা সিভিল
সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা
রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৪৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার
৫৬৪ জন; প্রাণ হারিয়েছেন ৯৬২ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৫ জন
করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে গত ২৪
ঘন্টায় কুমিল্লায় ৫৮৭ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ৬০ জনের রিপোর্ট পজিটিভ
এসেছে বলে জানা গেছে।