ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আরও ২১১ জনের দেহে করোনা শনাক্ত
Published : Sunday, 30 January, 2022 at 12:00 AM, Update: 30.01.2022 12:17:29 AM
কুমিল্লায় আরও ২১১ জনের দেহে করোনা শনাক্তকুমিল্লায় বিদেশগামীসহ আরও ২১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টা থেকে গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এটি শনাক্ত হয়। এই সময়ে কেউ মারা যাননি। তবে সুস্থ হয়েছেন আরও ৪৫ জন। শনিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ২৮১ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ৩৮ দশমিক ১ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ১৩ হাজার ৯৯৯ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ১১ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ৪১ হাজার ৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৮৬ জন। আর মারা গেছেন ৯৬০ জন।
এদিকে ওই গত ২৪ ঘণ্টায় বিদেশগামী ৭৭৭ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ১০৪ জনে দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।