ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ডাক্তার’ পরিচয় প্রদানকারী ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব
Published : Sunday, 30 January, 2022 at 12:00 AM, Update: 30.01.2022 12:17:09 AM
‘ডাক্তার’ পরিচয় প্রদানকারী ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাবনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলা থেকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয়ে সকল রোগের ভুল চিকিৎসা করার অভিযোগে ডাক্তার পদধারী পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের চিকিৎসা ব্যবস্থাপত্র, চিকিৎসার সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে কুমিল্লা নগরীর তেলিকোনায় অমিত মেডিকেল হল এবং সদর উপজেলার কালির বাজার এলাকায় হৃদয় ফার্মেসীতে অভিযান পরিচালনা করে। অভিযানে ভূয়া ডিগ্রীধারী ডাক্তার পরিচয় প্রদানকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিএমডিসি কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমিক সার্টিফিকেটধারী কোন রেজিষ্টার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রাদান করে আসছে। এ বিষয়ে কোতয়ালী থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর দীগাম্বরীতলা গ্রামের মৃত চন্দ্রমোহন দেবনাথ এর ছেলে অযিত কুমার দেবনাথ(৬৩), সুজানগর গ্রামের মমতাজ উদ্দিন আহমদ এর ছেলে জসিম উদ্দিন আহমদ(৪২), চকবাজার গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আমিনুল হাসান তারেক(২৫), কাপ্তানবাজার গ্রামের মৃত এ.কে মফিজুল হক এর ছেলে এ.কে.এম মোজাম্মেল হক(৪৩) ও পূর্ব বাগিচাগাঁও গ্রামের মৃত নিরাংশু দাস এর ছেলে দেবাশীষ দাস(৪১)।