ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১০
Published : Sunday, 30 January, 2022 at 12:00 AM, Update: 30.01.2022 12:16:47 AM
ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১০ ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গত শুক্রবার পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।সাজাপ্রাপ্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই সাইফুল ইসলাম ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ২৮ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি(নোয়াপাড়া) মোহাম্মদ আলীর বাড়ীর উঠানে হতে মোঃ ফারুক হোসেন(৫০)কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ফারুক হোসেন উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি নোয়াপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসআই সাইফুল ইসলাম ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিকেলে উপজেলার একই এলাকায় অভিযান পরিচালনা করে কাউছার(৩১)কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। কাউছার চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই শফিকুল ইসলাম ও এএসআই মামুনুর রশীদ,এএসআই আব্দুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ একইদিন বিকেলে শশীদল ইউনিয়নের মানরা ইছারপুল টু মানরা গামী কাচাঁ রাস্তার মানরা ব্রীজের উত্তর পাশ হতে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আসামীর ফেলে যাওয়া ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে এসআই আনোয়ার হোসেন ও এএসআই মামুনুর রশীদ, এএসআই আব্দুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ একইদিন রাতে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী লাখ মিয়া মুরগী ব্যাপারীর বাড়ীর সামনে মল্লিকারদীঘি টু আশাবাড়ী গামী পাকা রাস্তার উপর হতে এলমান হোসেন(১৯) ও মোঃ ফয়সাল (২২)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এলমান হোসেন উপজেলার নারায়ণপুর এলাকার শাহজালালের ছেলে।
 এসআই শেখ মফিজুর রহমান ও এএসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ২৮ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাস ষ্ট্যান্ড নাছির এর চা দোকানের সামনে রাস্তার উপর হতে মোঃ ফেরদৌস মিয়া(২০)কে গ্রেফতার করে। পুলিশ এসময় তার কাছ থেকে ৪কেজি গাঁজা উদ্ধার করে। ফেরদৌস মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জল্লি মধ্যপাড়া এলাকার জামান বেপারীর বাড়ির আঃ খালেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসআই মনিরুল ইসলাম ও এএসআই মীর সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৮ জানুয়ারি শুক্রবার রাতে শশীদল ইউনিয়নের আশাবাড়ী লাখ মিয়া মুরগী ব্যাপারীর বাড়ীর সামনে মল্লিকারদীঘি টু আশাবাড়ী গামী পাকা রাস্তার উপর হতে মোঃ সুমন হোসেন(২২) ও মোঃ আশরাফুল ইসলাম (২০)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সুমন হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কোলাপাথর এলাকার মোঃ পারভেজ মোল্লার ছেলে। আশরাফুল ইসলাম উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল এলাকার মৃত খোকন মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, এসআই মনিরুল ইসলাম সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি কাজী ইকবাল হোসেন রাজু(৩৬)কে গ্রেফতার করে। কাজী ইকবাল হোসেন উপজেলার গোপালনগর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। অপরদিকে এএসআই মীর সিরাজুল ইসলাম সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ রুহুল আমিন(৩৫)কে গ্রেফতার করে। রুহুল আমিন উপজেলার একই এলাকার মৃত শাহ আলমের ছেলে। এবং এসআই শফিকুল ইসলাম সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ জুয়েল রানা(৩৪)কে গ্রেফতার করে। জুয়েল রানা উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক এলাকার ফিরোজ আহাম্মদের ছেলে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, "আসামীদেরকে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"