ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হঠাৎ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে দুই বড় পরিবর্তন
Published : Saturday, 29 January, 2022 at 9:02 PM
হঠাৎ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে দুই বড় পরিবর্তনবাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

ম্যাচটির ঠিক আগ মূহুর্তে জানা যায় চট্টগ্রাম দলের প্রধান কোচ পল নিক্সন দল ছেড়ে চলে গেছেন। এরপর জানা গেল দলটির অধিনায়ক মেহেদি হাসান মিরাজও দায়িত্ব ছেড়ে দিয়েছেন। 

মেহেদি হাসান মিরাজ মূলত চাপমুক্ত থেকে খেলতে চান। এ কারণে তিনি দায়িত্ব ছেড়ে দেন।  

মিরাজের বদলে ম্যাচটিতে টস করতে আসেন নাঈম হাসান। টসের সময় নতুন অধিনায়ক নাঈম বলেন, নিজের খেলার দিকে মনোযোগ দিতে চাইছে মিরাজ। সে কারণেই সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছে।

অন্যদিকে প্রধান কোচ পল নিক্সন চলে গেছেন কাউন্টি ক্রিকেটে যোগ দিতে। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম প্রধান কোচ নিক্সনের ব্যপারে বলেন, নিক্সন কাউন্টি থেকে সময় নিয়ে বিপিএলে এসেছিলেন। কিন্তু মৌসুম শুরুর আগের অনুশীলনের জন্য তাঁকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। এখন প্রধান কোচের দায়িত্বে থাকবেন টেইট। তবে নিক্সনের সঙ্গেও আমাদের যোগাযোগ থাকবে।