কিশোরগঞ্জে প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে ফারজানা আক্তার মুক্তি (২১) নামের এক শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বিন্নাটী এলাকার চৌদ্দশত সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা কিশোরগঞ্জের গাইটাল শ্রীধরখিলা এলাকার মো. সালাউদ্দিন আহমেদের মেয়ে এবং ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা জানিয়েছেন। সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনার পর ঘাতক বাসচালক পালিয়ে গেছেন বলে জানান তিনি