ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে নবাগত ও বিদায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা
Published : Friday, 28 January, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আহাম্মদ কবীর পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.এনামুল হককে বরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে প্রশিক্ষণ হলরুমে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডা.মোশাররফ হোসেন। ডা. তন্ময় সরকার ও ডা. জান্নাতুল ফেরদৌস তামান্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান, ডা. আসাদুজ্জামান রতন, পরিবার কল্যাণ কর্মকর্তা রনজিত সেন, ডা. মঞ্জুর রহমান, এসময় উপস্থিত ছিলেন, ডা. রোজিনা আক্তার, ডা. শাকিল আহমেদ, ডা. সাইফুল ইসলাম শুভ প্রমুখ। দায়িত্ব পালনের দীর্ঘ পাঁচ বছরের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা বর্ণনা করতে যেয়ে বিদায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আহাম্মদ কবীর বলেন, এ উপজেলায় প্রায় ৫ লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ দীর্ঘ সময়ে চেষ্টা করেছি মানুষের সেবা দিতে। চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, নার্সসহ সকল মানুষ আমাকে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞ সকলের প্রতি। নবাগত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আহাম্মদ কবীর যেভাবে এ অঞ্চলের মানুষদের সেবা দিয়েছেন, পাশে থেকেছেন আমিও চেষ্টা করব সেভাবে সেবা  দিয়ে পাশে থাকতে। এ ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা চাই। জানা যায়, ৩৩ তম বিসিএস উত্তীর্ণ নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.এনামুল হকের গ্রামের বাড়ি আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের রসুলপুর গ্রামে। তাঁর পিতার নাম মো. আবদুল খালেক। প্রসঙ্গত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আহাম্মদ কবীর পদোন্নতি জনিত কারণে লক্ষীপুর জেলার সিভিল সার্জন পদে নিয়োগ পেয়েছেন। সেখানে চলতি মাসের ৩০ জানুয়ারি যোগদান করার কথা রয়েছে তাঁর।