Published : Saturday, 1 January, 2022 at 12:00 AM, Update: 01.01.2022 12:30:36 AM

গতকাল শুক্রবার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোকধারা সাহিত্য সাংস্কৃতিক সম্মিলনীর উদ্যোগে ‘মুক্তির গান’ শিরোনামে ভ্রাম্যমাণ গণসংগীত ও কবিতা পাঠের আয়োজন করা হয়। বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চের সম্মুখ থেকে ট্রাকের মাধ্যমে এ ভ্রাম্যমাণ যাত্রা শুরু হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল। স্বাগত বক্তব্য রাখেন আলোকধারা সাহিত্য সাংস্কৃতিক সম্মিলনীর আহবায়ক খন্দকার হুমায়ূন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল, নৃত্যম ললিতকলা কেন্দ্রের পরিচালক জাহিদুর রহমান মামুন, ভ্রাম্যমাণ গণসংগীত উদযাপন পরিষদের আহবায়ক খায়রুল আনাম রায়হান, খেলাঘরের সংগঠক বাবু খোকন চন্দ, বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত রসুল মসু। অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার রুবেল কুদ্দুস, উত্তম বহ্নি সেন।
ট্রাক মঞ্চের মাধ্যমে গণসংগীত দলটি প্রথমে টাউন হল মাঠ, কুমিল্লা রেলওয়ে স্টেশন, কুমিল্লা ইপিজেড গেইট, চকবাজার মোড়, মোগলটুলীসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে গণসংগীত পরিবেশন করেন।
গণসংগীত দলের সমন্বয়ক আফরোজা সুলতানা মিলির ও স্মৃতি দাসের সংগীত পরিচালনায় অন্যান্য শিল্পীরা হলেন দীপক ঠাকুর, মনজুর শাহীন, নিপু, কানিজ ফাতেমা রোজী, স্বর্ণালীতমা, সাইফুল ইসলাম, মীর শাফায়েত ফরহাদ, হুমায়ূন কবীর কাউসার। তবলায় সহযোগিতা করেন তপন দাস, ঢোলকে তাল সঙ্গত করেন সত্যরঞ্জন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের আহবায়ক খন্দকার হুমায়ূন কবীর।