ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২নং ওয়ার্ডে ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী আবু তাহের টিটুর গণসংযোগ
Published : Saturday, 1 January, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী মো. আবু তাহের টিটু ২নং ওয়ার্ডের উত্তর পাড়া,দক্ষিণ পাড়া, মধ্যপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। মেম্বার প্রার্থী আবু তাহের টিটু বলেন , ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাস নির্মূল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আমার ওয়ার্ডের  বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক করে সবার সহযোগিতায় একটি মডেল ওয়ার্ড উপহার দেবো। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সুখু মিয়া,আবুল হাশেম, নূরমোহাম্মদ, জাহাঙ্গীর, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বিল্লালসহ অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।