বুড়িচংয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Published : Saturday, 1 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যােগে গতকাল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে ও বিশিষ্ট লেখক ও সংগঠক গাজী মুহাম্মাদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হযরত মাওলানা মোঃ আবদুল জব্বার পীর সাহেব, মাওলানা গোলাম মোস্তফা, হাফেজ মোঃ শাহজাহান সরওয়ার, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বাইজিদ রাজা রাজাবী, সৈয়দ ছাবের আহমাদ, মাওলানা কাজী আল ইমরান, মুফতি মাওলানা মোঃ রেজাউল করিম নিজামী, মাওলানা মোঃ শাহিনুল ইসলাম, মাওলানা মোঃ সালাউদ্দিন মামুন ফারুকী, মোহাম্মদ উল্লাহ, কাজী মোস্তাফিজুর রহমান হেলাল ও হাফেজ মোঃ মোশাররফ হোসেন।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম তাহেরী। জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মাসুদ আলম পাটোয়ারী ও জেলা সহসাংগঠনিক সম্পাদক যুবনেতা মোঃ আবদুল হান্নান।
পরে, মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।