চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, মেডিকেল সেন্টার হাসপাতাল ও ইপিক হেলথ কেয়ারে এক হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ২১ শতাংশ। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ১৪০ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৩২০ নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৪৬০ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩১ জন। এর মধ্যে নগরীর ৭২৩ জন ও উপজেলার ৬০৮ জন রয়েছেন।