Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM, Update: 12.12.2021 1:40:43 AM

তানভীর
দিপু: ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ৪দিন ব্যাপি কুমিল্লায় ভিটামিন এ
প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ শনিবার সকালে কুমিল্লার ফৌজাদারি এলাকায়
এথনিকা স্কুলে বেলুন উড়িয়ে এবং কেক কেটে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন
বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসাসন, সিভিল সার্জন
মীর মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা শিশুদের ভিাটামিন এ
ক্যাপসুল মুখে তুলে দেন।
ক্যাম্পেইন উদ্বোধনে আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, আমাদের সন্তানকে সু সন্তান হিসেবে তৈরী
করতে হবে। তাদের মাঝে দেশপ্রেম জাগাতে হবে; দেশপ্রেমি হিসেবে গড়ে তুলতে
হবে। যে দেশকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারবে না। ইসলামেও বলা আছে
দেশ প্রেম ঈমাণের অংগ। আমাদের সন্তানদের বঙ্গবন্ধুর কথা বলতে হবে।
বঙ্গবন্ধুর ডাকেই এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার
বাংলাদেশ গড়ার। আর সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নেতৃত্বে।
এসময় কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,
এই ক্যাম্পেইনে কুমিল্লা জেলার ১০ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস এর
আওতায় আনা হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিনের আওতায় আনতে
কুমিল্লা জেলায় মোট ৪ হাজার ৭ শত ৬৩ টি কেন্দ্রে প্রায় ১০ হাজার কর্মী কাজ
করছে। এই চার দিনের মধ্যে অভিভাবকরা স্ব স্ব এলাকায় নির্ধারিত কেন্দ্রে
গিয়ে তার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন। ৬ থেকে ১১ মাস বয়সী
শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল
দেয়া হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৬ টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।