ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিষোদগার করলেন এরদোগান
Published : Sunday, 12 December, 2021 at 12:41 PM
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিষোদগার করলেন এরদোগানসামাজিক যোগাযোগমাধ্যমকে বিষোদগার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি বলেছেন, সামাজিক মাধ্যমগুলো গণতন্ত্রের জন্য হুমকি।  স্থানীয় সময় শনিবার তিনি এ মন্তব্য করেন।  খবর আলজাজিরার।

এরদোগান বলেছেন, সত্যের ফ্রেমে থেকে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার বিরুদ্ধে লড়াই করা জরুরি হয়ে পড়েছে।

তুরস্ক সরকার অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে।  তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অপচেষ্টা।